Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 30 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০২তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

সোমবার (৩০ মে) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আমান গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোনিবেশ করে পোশাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর অন্যতম পরিচালক। শিক্ষা ও সমাজসেবায় কাজ করা আমানউল্লাহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা’র চেয়ারম্যান ছিলেন। এছাড়া আমান গ্রুপ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হেলথ সেন্টারের একটি চ্যারিটেবল হসপিটালসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার স্বীকৃতি হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। আমানউল্লাহ একজন সিআইপি এবং গুলশান নর্থ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বিনিয়োগবার্তা/এসএল//