Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারির প্রাদুর্ভাব কমে আসায় লকডাউন উঠে গেছে। কিন্তু বিপরীত চিত্র চীনে। এখনও দেশটির সাংহাই প্রদেশের কঠোর লকডাউন আরোপ করেছে চীন সরকার। তবে সাংহাই প্রদেশের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বুধবার (১ জুন) থেকে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আরোপিত কোভিড-১৯ লকডাউনের বিধিনিষেধগুলো তুলে নেওয়া হবে।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের অর্থনৈতিক দিক বিবেচনায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেননা, নানা বিধিনিষেধের কারণে সেখানের অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, বাণিজ্যিক কেন্দ্রটি প্রায় দুই মাস ধরে কঠোর লকডাউনের আওতাধীন রয়েছে।

এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে সংক্রমণে আক্রান্তের পরিমাণ কমে আসায় ইতিমধ্যে সেখানের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের কিছু অংশের পাশাপাশি বেশি কিছু শপিংমল এবং অন্যান্য স্থান পুনরায় খুলে দেওয়া হয়েছে।

চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, রোববার (২৯ মে) দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৭০ থেকে ১২২ জনে নেমে এসেছে।

সরকারি কর্মকর্তারা জানান, করোনার বিস্তার রোধে এবং কর্মক্ষেত্রে ফিরে আসা জনবল নিয়ন্ত্রণে বিধিনিষেধগুলো সংশোধন করা হবে।

সাংহাইয়ের ভাইস মেয়র উ কিং একটি সংবাদ সম্মেলনে বলেন, কোম্পারিগুলোর কার্যক্রম এবং উৎপাদন পুনরায় শুরু করার ওপর ‘অযৌক্তিক নিষেধাজ্ঞা’ তুলে নেওয়া হবে। ১ জুন থেকে উৎপাদন আবারও শুরু করতে কোম্পানিগুলোর আরও ‘হোওয়াইটলিস্ট’ এ থাকতে হবে না।

সাংহাইয়ের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি ৫০ দফা পরিকল্পনা চালু করার বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই লকডাউন তুলে নেওয়ার ঘোষণাটি এসেছে। 

বিনিয়োগবার্তা/এসএল//