Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 31 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি।

সোমবার (৩০ মে) লন্ডনের রয়েল রিজেন্সি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুমুখী প্রতিভার অধিকারী এ মানুষটির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত, উন্নত বাংলাদেশ গঠনের কাজে হাত দিয়েছেলেন। আর তাইতো তার সফলতায় ইর্ষান্বিত হয়ে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

 

 

তিনি বলেন, আজকে বাংলাদেশ গুম, খুন ও দূর্ণীতিতে ছেয়ে গেছে। হাজার হাজার বিএনপির নেতাকর্মী গুম-খুন হয়েছে। দ্রব্যমূল্যে উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিস্বাস উঠে গেছে। দেশের মানুষ এখন দিশেহারা। দেশের গণমাধ্যমগুলো আজ মুক্তভাবে কাজ করতে পারছে না। এ অবস্থা থেকে পরিত্রান পেতে দেশে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

 

বিনিয়োগবার্তা/জেএইচকে/এসএএম//