Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না। এ সংক্রান্ত একটি আইন করার প্রক্রিয়া চলছে।

এদিকে, বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান চালানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//