Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং ইম্পেরিয়ান হোটেল এর অপারেশন ম্যানেজার, কামরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। 

চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ ইম্পেরিয়ান হোটেল থেকে হোটেল পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট এবং প্রতি শনিবার বুফেট ডিনারের ক্ষেত্রে বাই ওয়ান, গেট ওয়ান সুবিধা উপভোগ করতে পারবেন। 

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন, স্ট্রাটেজিক বিজনেস এলায়েন্স ম্যানেজার, মোঃ আব্দুল জলিল খান এবং ইম্পেরিয়ান হোটেল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মোঃ কামাল হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//