Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘার ২২০ জন চাষির বাগান থেকে ৩০০ মেট্রিক টন আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি হবে। বিভিন্ন দেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগের মাধ্যমে তাদের চুক্তি হয়েছিল। তাই চুক্তি অনুযায়ী রফতানি উপযোগী করে আম চাষ করেছেন তারা।

কৃষি বিভাগ জানায়, চুক্তিবদ্ধ আমচাষিরা লক্ষণভোগ বা লখনা, হিমসাগর বা ক্ষিরসাপাত এবং ল্যাংড়া আম বিদেশে রফতানির উপযোগী করে উৎপাদন করেন। 

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে লক্ষণভোগ বা লখনা এবং ২৮ মে থেকে হিমসাগর নামানো শুরু হয়েছে। ৬ জুন থেকে নামবে ল্যাংড়া। কয়েকদিন পর এসব আম বিদেশে পাঠানো শুরু হবে। রাজশাহীর বাঘা উপজেলা থেকে এ বছর ৩০০ মেট্রিক টন আম রফকানি হলে তিন কোটি টাকা পাবেন চাষিরা। 

এ বিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, চুক্তিবদ্ধ চাষিদের আমরা প্রশিক্ষণ দেই। তাদের বাগানের সার ও সেচ ব্যবস্থাপনা শেখানো হয়। ব্যাগিং পদ্ধতিতে ফ্রেশ আম উৎপাদনের বিষয়টিও তাদের শেখানো হয়। এই কাজটি শুধু বাঘা উপজেলায় হয়।

তিনি আরো বলেন, রফতানি করতে হলে রফতানিকারকদের আম ঢাকায় সেন্ট্রাল প্যাকেজিং হাউজে নিতে হয়। সেখানে আমের মান যাচাই করে গুণগত প্যাকেটিং হয়, যাতে আম বেশি সময় ভালো থাকে। তারপরই তা রফতানির জন্য ছাড়পত্র পায়।

বিনিয়োগবার্তা/এসএল//