Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 02 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ মিজানুর রহমান ও কেএম মহিউদ্দিন আহমেদ।

সৈয়দ মিজানুর রহমান ২৫ বছরেরও অধিক সময় ব্যাংকিং সেক্টরে কর্মরত আছেন। তার নেতৃত্বে এবি ব্যাংকে রিটেইল ব্যাংকিং ডিভিশন, এজেন্ট ব্যাংকিং ডিভিশন ও বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট প্রতিষ্ঠিত হয়।

কেএম মহিউদ্দিন আহমেদ ২০০৩ সালে এবি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং সেক্টরে তার ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও কন্ট্রোল  ইত্যাদি ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। 

বিনিয়োগবার্তা/এসএল//