Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 07 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনশুমারির কাজে দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ ও প্রয়োজনীয় তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেবাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

 

সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণ করে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হবে আগামী ১৫ জুন। শুমারি পরিচালিত হবে ২১ জুন পর্যন্ত। সব নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণসহ এ বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে শুমারিতে অংশগ্রহণ ও তথ্য প্রদানসহ সার্বিক সহায়তা নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোক নির্দেশনা দেওয়া হলো।

 

স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। দ্বিতীয় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে। দশ বছর পর্যাবৃত্তি অনুসরণপূর্বক দেশের তৃতীয়য়, চতুর্থ ও পঞ্চম জনশুমারি ও গৃহগণনা যথাক্রমে ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ মহামারির কারণে পৃথিবীর অন্য অনেক দেশের মতো ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় ১০ বছর পর্যাবৃত্তি অনুসরণপূর্বক ২০২১ সালে পরিচালনা করা সম্ভব হয়নি। এজন্য আগামী ১৫ জুন থেকে ২১ জুন জনশুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। ১৫ জুন রাত ১২টা থেকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময় হিসেবে বিবেচনা করা হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//