Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কস্ট এন্ড ম্যানেজমেন্ট (সিএমএ) প্রোগ্রামে সহজে প্রবেশাধিকার দেওয়ার জন্য, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) উত্তরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের (এনএইচএমএসসি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

বৃহস্পতিবার (৯ই জুন ২০২২ তারিখে) এনএইচএমএসসি কার্যালয়ে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এবং এনএইচএমএসসির অধ্যক্ষ শাহিনুর মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র সেক্রেটারি এ কে এম কামরুজ্জামান, মামুন-উর রশিদ চৌধুরী, আরিফা বিল্লাহ এবং আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আইসিএমএবি’র সদস্য ও কর্মকর্তা এবং এনএইচএমএসসি গভর্নিং বডির সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উত্তরায় নতুন প্রতিষ্ঠিত স্টাডি সেন্টারে সিএমএ ছাত্র ভর্তি প্রক্রিয়া জুলাই-ডিসেম্বর ২০২২ সেশনের জন্য শুরু হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//