
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ছে। গত অর্থবছরে বরাদ্দ ছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ হাজার ৯১৬ কোটি টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়, তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় দেশে তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। এছাড়া বর্তমানে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার আউটসোর্সিং পেশায় যুক্ত আছেন। সরকার ২০২৫ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া দেশের সব অংশে কর্মসংস্থানের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন করছে, যেখানে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে।
এসএএম//