Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলে সৎ ব্যবসায়িরা নিরুৎসাহিত হন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৯ জুন) এফবিসিসিআইয়ের বোর্ড রুমে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে উন্নয়ন ও কল্যাণমুখী বলে দাবি করেন তিনি। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যক্তিগতভাবে তিনি কালোটাকা সাদা করা পছন্দ করেন না, কারণ এতে সৎভাবে যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হবেন। আর এতে তারা নিরুৎসাহিত হবেন বলেও তিনি মনে করেন।

এসএএম//