Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে। রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মাসেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ঐ দিনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

এবারের রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিনিয়োগবার্তা/এসএল//