Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 13 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় উইকন প্রপার্টিজের আবাসন প্রকল্প ‘উইকন শুকরানা’ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং ও তিন দিনব্যাপী আবাসন মেলা রোববার শুরু হয়েছে। পাঁচলাইশ আবাসিক এলাকার কেবি ফজলুল কাদের সড়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সংলগ্ন ১২ তলা নান্দনিক এ আবাসন প্রকল্পটি নির্মাণ করতে যাচ্ছে আবাসন কোম্পানি ‘উইকন প্রপার্টিজ’। এ আবাসন মেলা চলবে আগামীকাল পর্যন্ত। মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই পিটুপির আকর্ষণীয় ফার্নিচার সেট উপহার হিসেবে পাবেন বুকিংদাতারা। 

রোববার সকালে এ আবাসন মেলার উদ্বোধন করেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, এডিশনাল পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম, এডিশনাল ডিআইজি জাফর, অভিনেতা তারিক আনাম খান, পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা শেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, সিইও মোহাম্মদ ফাহিমসহ অন্যরা।

উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, চট্টগ্রামে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীর আবাসন নির্মাণ করে দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের হাতে তুলে দিতেই কাজ করছে উইকন প্রপার্টিজ। এ প্রতিষ্ঠান এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিউশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই।

বিনিয়োগবার্তা/এসএল/