Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টস ইউনিটের পরিচালক ড. মো. এজাজুল ইসলাম নির্বাহী পরিচালক (গবেষণা) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৯২ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (অনার্স), এমএসসি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মনিটারি ইকোনমিক্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সামষ্টিক অর্থনীতির বিষয়ের ওপর তার প্রায় ত্রিশের অধিক গবেষণা প্রবন্ধ দেশের ও বিদেশের রেফার্ড জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট, চিফ ইকোনমিস্টস ইউনিটে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। 

বিনিয়োগবার্তা/এসএল//