Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজার নিয়ে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বাজেট যেটি ঘোষণা করলাম সেটির বাস্তবায়ন কার্যক্রম এখনো শুরু হয়নি। এটি বাস্তবায়ন শুরু হবে আরও পরে। আমি মনে করি পুরো বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক কিছু আছে।

বুধবার (১৫ জুন) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের অর্থনীতি অনেক ভালোভাবে চলছে। প্রত্যেকটি ধারায় আমরা বিশ্বের মধ্যে তুলনা করলে আমরা অনেক ভালো আছি। পুঁজিবাজার উঠানামা একটি স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালোভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়নি, হলে আমরা সিদ্ধান্ত নিব। সরকারের দৃষ্টি যেন সাধারণ মানুষের কষ্ট কম হয়। বেশি বাড়লে তাদের উপর কিছুটা চাপাতে হয়। নইলে সরকারই বহন করে।

বিনিয়োগবার্তা/এসএএম//