Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে বলেছেন, মেধা দিয়ে বিশ্বকে জয় করতে হবে। তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে পারলে সবকিছু ডিজিটাল করতে খুব একটা সময় লাগবে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় মেধার কোনো বিকল্প নেই, মেধাকে কাজে লাগিয়ে জয় করতে হবে এ বিপ্লব। এ প্রতিযোগিতায় সারাবিশ্বের ৭৫টি দেশের ১৪০টি টীম এবং ১০০০ এরও বেশি বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে।

বুধবার (১৫ জুন) ৪৫তম  আইসিপিসি আয়োজন উপলক্ষে সাংগঠনিক কমিটির এক প্রস্ততিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ সভা হয়। 
 
প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস ৪৫ তম এর আয়োজক দেশ বাংলাদেশ। আগামী ৬-১১ নভেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে এ প্রোগ্রামিং প্রতিযোগিতা।

সভায় কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

আগামী ৬-১১ নভেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য প্রোগ্রামিংয়ের বিশ্ব আসরটির মূল ভেন্যু হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে (আইসিসিবি) ব্যবহার করা হবে

বিনিয়োগবার্তা/এসএল//