Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম দিকে নয়াদিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত জয়েন্ট কন্সালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকা ফিরে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম দশ দিনের মধ্যে হতে পারে।

মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অফিস সফরের তারিখ চূড়ান্ত করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে মোমেনের আলোচনায় সফরের এই টাইমলাইন ঠিক করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//