
নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সোনালী ব্যাংকের ২০২২-২৩ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন হয়েছে।
আর এই চুক্তির পূর্ববর্তী ধাপের অংশ হিসেবে সোনালী ব্যাংকের সিইও এবং এমডি মো. আতাউর রহমান প্রধানের সঙ্গে ব্যাংকের ডিএমডিদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান। বিজ্ঞপ্তি।
বিনিয়োগবার্তা/এসএএম//