Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ সামগ্রী উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে নেদারল্যান্ডের প্রতিষ্ঠান চেকপয়েন্ট সিস্টেমস। প্রতিষ্ঠানটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

মঙ্গলবার (২১ ‍জুন) ঢাকায় বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেকপয়েন্ট সিস্টেমসের দক্ষিণ এশীয় মহাব্যবস্থাপক কুমুদু আথুরুলিয়া এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ১০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি প্রতি বছর ১৩১৯ মিলিয়ন ইউনিট হ্যাং ট্যাগ, টিকেট, স্টিকার, লেবেল উৎপাদন করবে।

বেপজা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কারখানাটিতে ২৭৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার অধীনে পরিচালিত শিল্পাঞ্চলে চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ একই মালিকানাধীন দ্বিতীয় প্রতিষ্ঠান হতে যাচ্ছে।

এর আগে ২০০৯ সালে থেকে চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড আদমজী ইপিজেডে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিনিয়োগবার্তা/এসএল/