Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ডলারের বাজার অস্থিরতাসহ সার্বিক দিক বিবেচনায় নিয়ে আগামী ৩০ জুন ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদে এটাই শেষ মুদ্রানীতি ঘোষণা।

ফজলে কবিরের মেয়াদ আগামী ৩ জুলাই শেষ হচ্ছে। নতুন গভর্নর হিসেবে ১২ জুলাই যোগ দেবেন অর্থসচিব আব্দুর রউফ চৌধুরী। তবে ৪ জুলাই পর থেকে গভর্নরের রুটিন কাজগুলো করবেন ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

এর আগে অনলাইনে হলেও এবার মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির। করোনায় দুই বছর ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক আগে ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করতো। গত দুই অর্থবছর থেকে তা এক বছরের জন্য করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএএম//