Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে খরচ কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ, নগদ খুব জনপ্রিয়। কিন্তু একটা অভিযোগ আছে যে এখানে লেনদেনে খরচ অনেক বেশি। এ জায়গাটাতে নজর দিতে হবে। সাধারণত লেনদেনের পরিমাণ যত বাড়বে খরচ তত কমার কথা।

ডিজিটাল লেনদেন সহজ ও সাশ্রয়ী করার মাধ্যমে বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটিতে পরিণত করা হবে বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান।

এ সময় কোরবানি সামনে রেখে পশু কেনাকাটায় সাধারণ মানুষকে ডিজিটাল মাধ্যমে লেনদেনের পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের  পরিচালক মেজবাউল হক।

তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে লেনদেন হলে নগদ টাকা বহনের ঝুঁকি থাকবে না। কমবে প্রতারণার ঝুঁকিও। ডিজিটাল লেনদেনের পরিসর বাড়াতে গ্রাহককে আর্থিক নানা ছাড়, অফার দেয়া যেতে পারে বলেও মন্তব্য করেন মেজবাউল হক।

বিনিয়োগবার্তা/এসএল//