Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: গ্রাহক সেবা বাড়াতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে প্রাণ- আরএফএল গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তিতে ব্যবহারকারীরা পয়েন্ট অব সেল (পস) মেশিনে কার্ড ব্যবহার করে পণ্য ক্রয় করতে পারবে।

 

গত ২২ জুন ব্যাংকটির টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এবং প্রাণ- আরএফএল গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর উজমা চেীধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন।

 

এদিকে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দীন, মো. মাকসুদুর রহমান ও মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীন উপস্থিত ছিলেন।

 

এতে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার মাহফুজুর রহমান ও ফারজানা ফেরদৌস রহমান। এ চুক্তির আওতায় গ্রাহকগণ প্রাণ-আরএফএল গ্রুপের সকল আউটলেটে ইসলামী ব্যাংকের পস মেশিনে কার্ড ব্যবহার করে পণ্য ক্রয় করতে পারবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//