Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল অব আইসিএমএবি কর্তৃক আয়োজিত ডিবিসি কনফারেন্স অফ প্রফেশনাল একাউন্ট্যান্টস অন ফাইন্যান্স বিল ২০২২-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন, ২০২২ তারিখে) এই কনফারেন্স আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ। স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ নজরুল ইসলাম এফসিএমএ, সেক্রেটারী ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন, প্রাক্তন সিইও, মেঘনা ব্যাংক এবং এনসিসি ব্যাংক লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএএমবি এর (ভারপ্রাপ্ত) প্রেসিডেন্ট মোঃ মনিরুল ইসলাম এফসিএমএ। 

ভ্যাট এবং আয়কর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি এর কাউন্সিল সদস্য এবং জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার অফ কাস্টমস কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং স্নেহাশিষ বড়ুয়া এফসিএ, ফাউন্ডার পার্টনার অব স্নেহাশিষ মাহুমুদ এন্ড কোং। অনুষ্ঠানে আইসিএমএবি এর ফেলো ও এসোসিয়েট সদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শাহানা পারভিন এফসিএমএ, ট্রেজারার অব ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//