Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বন্যা-প্লাবিত জেলাগুলোতে বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপদ পানি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল, ঘরবাড়ী মেরামতের টিন, স্কুল ঘর মেরামত, পানিবাহিত রোগ-বালাই রোধে ঔষধ পত্র সুপারিশ করেছে সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অনান্যের মধ্যে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন। 

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা; সম্প্রতি সুনামগঞ্জ ও সিলেট এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম ও আশু বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ এবং নদী ভাঙ্গন এলাকায় ক্ষয়ক্ষতি  কমানোর লক্ষ্যে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। 

বন্যায় আক্রান্ত জনগনের মাঝে কী পরিমান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, মানুষের কষ্ট লাঘবে কী পরিমাণ সাহায্য আরও প্রয়োজন, বন্যা দুর্গতদের ক্ষয়ক্ষতি নিরূপন এবং বন্যা পরবর্তী দুর্যোগ কাটিয়ে উঠতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ত্রাণ মন্ত্রণালয় থেকে ত্রাণ বরাদ্ধের ক্ষেত্রে সমহার-নীতি অনুসরণের পরিবর্তে প্রয়োজনকে প্রাধ্যান্য দিয়ে যে সকল অঞ্চল বেশি দুর্যোগ প্রবণ সেখানে বেশি পরিমাণে বরাদ্দ রাখার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে বাংলাদেশের আত্মপ্রত্যয়ের প্রতীক, নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও তাঁর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//