Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 13:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও হ্যাশকোল্ডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, ইউসিবির রিটেল, এসএমই ও কর্পোরেট গ্রাহকদের জন্য হ্যাশকোল্ডের ডিজিটাল আর্থিক প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা ব্যবহার করা হবে।

ইউসিবি ও হ্যাশকোল্ড যৌথভাবে গ্রাহকদের জন্য ব্লকচেইন প্রযুক্তি ও ক্রিপটোগ্রাফিক্যালি নিরাপদ পণ্য ও সেবার সম্ভাবনা নিয়ে কাজ করবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ ই আব্দুল মুহাইমেন ও হ্যাশকোল্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান তারিক এ ভূইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

(এসএএম/ ১৬ জুন ২০১৭)