Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ক্রেতাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং বাংলাদেশ। পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে স্যামসাংয়ের পদ্মা সেতু ফটোগ্রাফি ক্যাম্পেইনের পাশাপাশি এই আকর্ষণীয় ঈদ অফার গ্রাহকদের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে। 

পরিবার ও বন্ধুবান্ধবের সাথে আনন্দ উদযাপনের এক বিশেষ উপলক্ষ হচ্ছে ঈদ। আর এই উৎসবের আমেজ বাড়াতে এবারের ঈদুল আজহায় স্যামসাং দিচ্ছে দারুণ সব অফার। এই শীর্ষস্থানীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি এর সকল মোবাইল ফোনে দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আরও দিচ্ছে, স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ২৪ মাস পর্যন্ত বিনা সুদে ইএমই সুবিধা। এছাড়াও, গ্রাহকরা ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন একটি ট্যাব এ জেতার সুযোগ পাবেন। আর স্যামসাং গ্যালাক্সি এ২৩, এ৩৩, এ৫৩ বা এ৭৩ কিনলে গ্রাহকরা ৫ হাজার টাকা মূল্যের একটি অরিজিনাল ব্যাক কভার পেয়ে যাবেন একদম বিনামূল্যে। 

এ অফার নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মুয়ীদুর রহমান বলেন, “উৎসব উদযাপন, আনন্দ, উপহার আর মুখরোচক খাবার উপভোগের জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে ঈদ। ঈদ উৎসবের এই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে আমরা আমাদের গ্রাহকদের জন্য বিশেষ অফার এবং উপহার নিয়ে এসেছি। ফলে, এবারের ঈদে সকল ক্রেতা তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্যামসাং ডিভাইসটি আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন বলে আমার বিশ্বাস।”

তাই, আকর্ষণীয় অফারে আপনার কাঙ্ক্ষিত স্যামসাং ডিভাইসটি কিনতে দেরি না করে এখনই ঘুরে আসুন আপনার নিকটতম অনুমোদিত স্যামসাং স্টোর থেকে। 

স্যামসাং
টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com
 
বিস্তারিত জানতে ভিজিট করুন: ওয়েবসাইট: www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়): www.facebook.com/SamsungBangladesh

বিনিয়োগবার্তা/ডিএফই//