Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার  ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭’  প্রণয়ন করে। এই নীতিমালার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান)  বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য নাম আহবান করা হয়। 

যাচাই বাছাই পরিশেষে বিভিন্ন পরিদপ্তর/বিভাগ/শাখা হতে ০৮  (আট) জনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

বিমান ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও মনোনীত কর্মকর্তা/কর্মচারীগণকে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করেন। 

পুরস্কারপ্রাপ্তরা হলেনঃ মোহাম্মদ আব্দুস সাত্তার,  উপ-ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস;  মোঃ আব্দুর রাজ্জাক,  ফাইন্যান্স ম্যানেজার, কাঠমুন্ডু; মোঃ ফখরুদ্দীন রাজী, সহকারী ব্যবস্থাপক প্রশাসন; নুরুল হক,  সহকারী ব্যবস্থাপক পরিকল্পনা; বেনজীর আহমেদ,  কনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা; মোঃ আব্দুর রহমান,  জুনিয়র প্লানিং অফিসার; কাজী রাজিব হোসেন,  প্রশাসনিক তত্ত্বাবধায়ক এবং মোঃ আমিনুল ইসলাম, প্রশাসনিক সহকারী।  

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, মহা ব্যবস্থাপক প্রশাসন,  মহা ব্যবস্থাপক যানবাহন সহ বিমান-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

বিনিয়োগবার্তা/ডিএফই//