Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 02 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৃহস্পতিবার ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের পঞ্চাশ বছর: বিশ্ব মঞ্চে বাংলাদেশ’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হলো ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। ভূরাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ ক্রমবর্ধমান হারে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে বলে কনসাল জেনারেল যোগ করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক উঠে আসে যার মধ্যে প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা।

ড. মনিরুল বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা এবং বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত হচ্ছে।

বৈঠকে মূলধারার যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, একাডেমিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিরা এবং দ্য সোসাইটি অ্যান্ড ডিপ্লোমেটিক রিভিউর প্রধান সম্পাদক ও প্রকাশক গ্লোরিয়া স্টার কিনস উপস্থিত ছিলেন। 
বৈঠকে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ ক্রমবর্ধমান সম্পর্ককে আরো শক্তিশালী ও কার্যকর করবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/