Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 03 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের বন্যা পরবর্তী চলমান দুর্যোগ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ আহ্বান জানান তিনি। 

এসময় তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে, সেটা চলমান থাকবে।

এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত টানা ১২ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। মানুষের আয় বেড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, এ দেশে সব ধর্মের লোক মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। তবে কাউকে অনাহারে থাকতে দেবে না আওয়ামী লীগ সরকার। সে যেই হোক, তাকে সহায়তা দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বন্যার এ দুর্গতি থেকে দ্রুত সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ। খুব দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থ বরাদ্দ আসছে। এই পরিস্থিতিতে সমানভাবে সব মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//