Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 04 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ যুবরাজ চার্লস আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার সম্মতি জানিয়েছেন। তিনি রাজধানী ঢাকা ও সিলেট সফর করবেন।

সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে রোববার (৩ জুলাই) ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৪ থেকে ২৬ জুন রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে কথা হয় পররাষ্ট্রমন্ত্রীর।

নিজের দফতরে সাংবাদিকদের মোমেন বলেন, প্রিন্স চার্লস আমাকে বলেছেন, তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে আসার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।

তার সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটের দুটি অঞ্চলকে জলবায়ু সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান মোমেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//