Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম গ্ল্যামশো উদীয়মান ছোট ব্যবসার থেকে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পরিণত হওয়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘বিজনেস এক্সপো এবং ঈদ হাউল’ শিরোনামে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ মেলার উদ্দেশ্য ছিল, এ উদ্যোক্তাদের তাদের ধারণা, দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতা সামনে রাখার সুযোগ দেওয়া যা তাদের ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত করবে। এ পণ্য প্রদর্শনীতে মোট ৩০টি স্টল ছিল। 

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং শিল্পপতি হারুন-উর-রশিদ সিআইপি অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময় তিনি এ ধরনের আন্তর্জাতিক ইভেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্ল্যামশোর প্রশংসা করেন।

অনুষ্ঠানে রাইসা নাসের খানের নতুন পোশাক ব্র্যান্ড ইম্প্রেস- বি ম্যাগনিফিসেন্ট চালু করা হয়।

অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলতে, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ক্রিমসন কাপ বাংলাদেশ, গিনজা একটি র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে। এতে প্রথম পুরস্কার বিজয়ীকে ঢাকা থেকে মালদ্বীপে ছুটি কাটানোর জন্য দুইটি টিকিট দেয়া হয়।

বিনিয়োগবার্তা/এসএল//