Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৈচিত্র্যময় পাটজাত পণ্য রফতানিতে নগদ সহায়তা বা প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ফুড গ্রেড ব্যাগ, ক্লথ (কাপড়), ইয়ার্ন (সুতা), টোয়াইন বৈচিত্র্যকৃত পাটজাত পণ্য হিসেবে রফতানি প্রণোদনা পাবে। তবে হেসিয়ান, সেকিং, সিবিসি এবং ছয় কাউন্ট ও তদূর্ধ্ব পাট সুতা ব্যতীত।

অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় বা নিরীক্ষা ফার্মের নিকট অপেক্ষমাণ অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//