Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 06 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১ টায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের সি অ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকাল থেকে পুনরায় বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বিনিয়োগবার্তা/এসএল//