
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে রেডমি নোট১১ স্মার্টফোনের নতুন সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে শাওমি। নতুন ভ্যারিয়েন্টের স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম দেয়া হয়েছে। উন্নত ফিচারসহ নতুন সেলফোনটি দেশের বাজারে নতুন সংযোজন। ডিভাইসটির মেমোরি, ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লেতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।
ফোনটি সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমরা দেশে প্রথমবারের মতো কাস্টমাইজ গ্লোবাল স্টেট অব দ্য আর্ট স্মার্টফোন আনতে পেরে গর্বিত। ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, অধিক মেমোরি এবং দীর্ঘস্থায়ী পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ডিভাইসটিতে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিডিও দেখার অভিজ্ঞতা।
রেডমি নোট১১ ৮ জিবি ভ্যারিয়েন্টে ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে দেয়া হয়েছে। এতে ফুল এইচডিপ্লাস রেজল্যুশন ও ৯০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এআই কোয়াড ক্যামেরার স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও রয়েছে।
বাজারে গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লু রঙে ডিভাইসটি কেনা যাবে। স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।
বিনিয়োগবার্তা/এসএল//