Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 09 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার দুস্থ মানুষের কল্যাণে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। শনিবার (৯ জুলাই) দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সঙ্গে ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পল্লীশ্রী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিদের কাছে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

নাটোরের সিংড়া পৌরসভার অনেক পরিবার বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। হুয়াওয়ে এই বিপন্ন মানুষদের পাশে দাঁড়াতে পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের প্রায় ৩০০০ পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আটা, চিনি, লবণ ও আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।

হুয়াওয়ে একটি দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা সবসময় প্রয়োজনে বাংলাদেশের মানুষের পাশে থাকে।

বিনিয়োগবার্তা/এসএল//