Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 10 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের আশা প্রকাশ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এজন্য নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

রবিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে এ আশা প্রকাশ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও।

কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করে আতিকুল ইসলাম বলেন, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যে কোনো সমস্যায় কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো- ১৬১০৬, ০৯৬০-২২২২৩৩৩ ও ০২-৫৫০৫২০৮৪।

মেয়র বলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী ও ৬০০টি বর্জ্যবাহী গাড়ি আমরা প্রস্তুত রেখেছি। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব। এজন্য নগরবাসীর কাছে আমরা সহযোগিতা চাই।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সবার জীবন - প্রত্যাশা করে মেয়র আতিকুল ইসলাম দেশবাসী ও নগরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিনিয়োগবার্তা/ডিএফই//