Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 11 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতিমুক্ত সরকার। এ সরকারের সময়ে কেউ দুর্নীতি করে পার পাবে না।

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সোমবার (১১ জুলাই) সমাজের অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত উল্লেখ করে এ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন: সারা দেশে ত্রাণসামগ্রী বিতরণকালে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//