Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 12 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের সঙ্গে একাত্ন হয়ে কাজ করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসের সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেন, বর্তমানে যে মূল্যস্ফীতি তা মূলত বাজারে অতিরিক্ত টাকার সরবরাহের কারণ নয়, বরং অতিরিক্ত আমদানি ব্যয়ের কারণে। বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ায় মাত্রাতিরিক্ত আমদানি ব্যয় মেটানোর কারণেই এই মূল্যস্ফীতি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার এবং বাংলাদেশ ব্যাংক একসাথে কাজ করবে।

বিনিয়োগবার্তা/এসএএম//