Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 13 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৯৯৯ টাকায় ঘুরে দেখা যাবে বাঙালি জাতির গৌরবের পদ্মাসেতু ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মঙ্গলবার এই প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এ ট্যুর প্যাকেজের খরচ স্বাভাবিক খরচের তুলনায় ৫০ শতাংশ।

পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, স্বপ্নের পদ্মাসেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটন কর্পোরেশনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই শুক্রবার।

আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নীচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু করা হবে। দিনের আলোয় পদ্মাসেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মাসেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। ট্যুর সমাপ্ত হবে রাত ৯টায়।

পর্যটন কর্পোরেশন জানায়, ভ্রমণে আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেয়া হবে।

বিনিয়োগবার্তা/এসএল//