Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামসহ সরকারি/বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২০২৩ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদফতর। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ জুলাই।

নৌপরিবহন অধিদফতরের ওয়েবসাইট www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে দেওয়া আছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা, বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর, বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট ও মেরিন ফিসারিজ একাডেমি চট্টগ্রাম।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকায় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ওয়েস্টার্ণ মেরিটাইম একাডেমি এবং মাস মেরিন একাডেমি, চট্টগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২০২৩ সেশনে ভর্তির জন্য ৫৯০টি আসন রয়েছে। ২৫টি মহিলা আসনসহ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আসন সংখ্যা ৪৩০টি। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের মহিলা আসন ২০টি এবং মেরিন ফিসারিজ একাডেমি, চট্টগ্রামের মহিলা আসন ০৫টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসন ১৬০টি।

বিনিয়োগবার্তা/এসএল//