Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার।

২৭ জুলাই ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্মেলনে ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হিনা। এ সময় তার সঙ্গে পাকিস্তানের ৮ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের প্রতিনিধি দল এবং সংস্কৃতিক দল আসার কথা রয়েছে।

ডি-৮ এর বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ। জোটের অন্য দেশগুলো হলো- মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক। এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাকি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।

বিনিয়োগবার্তা/এসএল//