
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় ১৭ জুলাই, ২০২২ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন - বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এক সভায় মিলিত হয়।
সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে ১৮ জুলাই, ২০২২, সোমবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:
| বিবরণ | প্রতি গ্রাম | প্রতি ১০ গ্রাম | |
| ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের মূল্য | : | ৬৬২০/- | ৬৬২০০/- |
| ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের মূল্য | : | ৬৩২০/- | ৬৩২০০/- |
| ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের মূল্য | : | ৫৪২০/- | ৫৪২০০/- |
| সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য | : | ৪৫২০/- | ৪৫২০০/- |
| ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার মূল্য | : | ১৩০/- | ১৩০০/- |
| ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার মূল্য | : | ১২৩/- | ১২৩০/- |
| ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার মূল্য | : | ১০৫/- | ১০৫০/- |
| সনাতন পদ্ধতির রূপার মূল্য | : | ৮০/- | ৮০০/- |
বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীগণকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ণিত মূল্যে স্বর্ণ ও রৌপ্য বিক্রয়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//