
নিজস্ব প্রতিবেদক: আইসিটি টাওয়ারের অফিসে প্রবেশ করেই করিডোরের অপ্রয়োজনীয় সব লাইট বন্ধ করে দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।মঙ্গলবার সকাল ৮ টা ৪০মিনিটে আইসিটি টাওয়ারের অফিসে প্রবেশ করেই প্রতিমন্ত্রী এ কাজটি করেন।
এ সময় তিনি আইসিটি বিভাগের ১৫টি ফ্লোর এবং অফিস কক্ষ ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি অফ রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। করিডোরে কোনো লাইটের দরকার নেই। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
আইসিটি প্রতিমন্ত্রী পলক আরো বলেন, বিদ্যুৎ ও ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এক মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তবে সে কাজটি নিজের ঘর থেকে শুরু করা দরকার। আর সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। আমরা হিসাব করে দেখেছি আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব।
আইসিটি বিভাগের অন্যান্য খরচ কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তা এবং খাওয়া-দাওয়ার ব্যয় কমিয়ে আনতে হবে। ব্যয় সাশ্রয়ে অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তার বদলে শুধু পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিনিয়োগবার্তা/এসএল//