Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে নিরীক্ষা নির্দেশনা পালন এবং অনিষ্পন্ন বিষয়াদি নিষ্পত্তির তাগিদ দিয়েছেন এ মন্ত্রনালয়ের সচিব মোঃ মকবুল হোসেন। 

এ লক্ষে মন্ত্রনালয়, দপ্তরসমূহ এবং অডিট বিভাগের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মো: মকবুল হোসেনের সভাপতিত্বে দপ্তর প্রধানগণ এবং অডিট অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ এ সভায় অংশ নেন। 

সভায় দপ্তরভিত্তিক আলোচনা শেষে সকল দপ্তরকে নিরীক্ষা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং অমীমাংসিত বিষয়াদি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন সচিব।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//