Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমাতে কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসিতে সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে কথা হয়। তখনই পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। 

পরিকল্পনামন্ত্রী  বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন।

তবে শীতকালে স্যুট পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ (ডিগ্রি সেলসিয়াস) এর নিচে না নামানোরও নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। 

বিনিয়োগবার্তা/এসএল//