Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 20 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম International Organisations of Securities Commissions (IOSCO) এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছেন।

ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের নির্বাচনে তিনি চীনের প্রতিনিধির বিরুদ্ধে এ জয় পেয়েছেন। তিনি ২০২২-২৪ সাল সময়ে উক্ত পদে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন প্রথম।

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন International Organisations of Securities Commissions (IOSCO) এর সদস্য হয়েছে। প্রায় ৪০ বছর আগে ১৯৮৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে।

বিনিয়োগবার্তা/ডিএফই//