Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 20 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পের রূপকল্প বাস্তবায়নে আইএমএফের সহায়তা চেয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

বুধবার (২০ জুলা্ই) আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে আইএমএফ মিশন চিফ রাহুল আনন্দ (Rahul Anand) এর নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর একটি প্রতিনিধি দল গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

আইএমএফ এর প্রতিনিধি দলে ছিলেন, ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে (Jayendu De)  এবং সিনিয়র অর্থনীতিবিদদ্বয় রিতু বসু (Ritu Basu) এবং এস্টেল জুয়িলিউ (Estelle Xue Liu)।

বৈঠকে আরও উপস্থিত  ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি রাকিবুল আলম  চৌধুরী এবং পরিচালক আসিফ আশরাফ,  পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত  খান এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়াম্যান শামস মাহমুদ।

তারা বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি,  শিল্পের সুযোগসমূহ, ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা ও   টেকসই প্রবৃদ্ধি অর্জনে শিল্পের কৌশলসহ  পোশাক শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর শুল্ক কাঠামোয় পরিবর্তনের সম্ভাব্য  প্রভাব এবং বাজার প্রবেশাধিকার প্রভৃতি বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আইএমএফ প্রতিনিধি দলকে বিজিএমইএ এর নতুন নাইন ডট  লোগো সহ বিজিএমইএ এর নতুন রূপকল্প সম্পর্কে  অবহিত করেন।

তিনি বলেন, বিজিএমইএ তার টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ নির্ধারণ করেছে, যার লক্ষ্য টেকসই এবং অর্থনীতি, পরিবেশ ও  জনগণের জীবনে ইতিবাচক প্রভাব  ফেলে আরএমজি শিল্পের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে।

বিজিএমইএ সম্প্রতি তার টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ উন্মোচন করেছে, যার লক্ষ্য হচ্ছে  পোশাক শিল্পের প্রবৃদ্ধিকে এমনভাবে তরান্বিত করা, যা  টেকসই এবং অর্থনীতি, পরিবেশ এবং জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ অনুসারে সংস্থাটির নির্ধারণ করা লক্ষ্যমাত্রায় শতভাগ লিঙ্গ সমতা, অন্তর্ভূক্তি এবং  শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করে এই সময়ের মধ্যে  পোশাক খাতে ৬ মিলিয়ন লোকের জন্য  কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি ১০০  বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্য রয়েছে। 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//