Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 15:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: হ্যাকারদের কবলে ৩ ঘণ্টা থাকার পর উদ্ধার হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট।

শনিবার দুপুরের পর ictd.gov.bd ওয়েবসাইটটি খুলছে না দেখে যোগাযোগ করার পর হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলার রেশ ধরে হ্যাকারদের এই কাজ বলে ধারণা করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, শুক্রবার বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করায় পাল্টা জবাবে একটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হারের পর ‘সাইবার ৭১’ নামে একটি ফেইসবুক পাতা থেকে ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করা হয়।

(এসএএম/ ১৭ জুন ২০১৭)