
বিনিয়োগবার্তা ডেস্ক: অ্যাপ পারমিশন সেকশন বন্ধ করে আবারো চালু করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। প্লেস্টোরে এটি দেখা যাবে এবং একটি অ্যাপ কী কী পারমিশন নিয়েছে, তাও দেখা যাবে। প্রতিষ্ঠানটি তার ডাটা সেফটি সেকশন থেকে কমবেশি কিছু পরিবর্তন করেছে, যেন ব্যবহারকারী বুঝতে পারেন কী ধরনের ডাটা সংগ্রহ করা হচ্ছে আর কীভাবে সেগুলো ব্যবহার হতে পারে। ৯টু৫গুগলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অনেক দিন ধরেই অভিযোগ ছিল ডাটা সেফটি সেকশনের তথ্যগুলো আসে ডেভেলপারদের থেকে। আর অ্যাপ পারমিশন সেকশনটি জেনারেট হয় গুগল থেকে। এটি বাদ দেয়ায় ব্যবহারকারীদের জন্য দ্রুত ফ্যাক্ট চেক করে দুটি সেকশনের তুলনা করা সম্ভব হচ্ছিল না। গুগল জানায়, এই অ্যাপ পারমিশন সেকশনটি দ্রুতই আবার চালু হবে। মূলত ব্যবহারকারীদের ফিডব্যাকের কারণে এটি আবারো চালু করা হচ্ছে।
গুগলের ডাটা সেফটি সেকশনে এর ঘোষণা আসে গত বছর মে মাসে, আর তা কার্যকর করা হয় এ বছর এপ্রিলে। বিষয়টি অনেকটাই অ্যাপলের প্রাইভেসি লেভেলের মতো। এখানে ডেভেলপারকে জানাতে হয় গুগলকে, তারা ব্যবহারকারীর ডাটা নিয়ে কী করবে। মূলত ডেভেলপারই বিষয়টি বিস্তারিত জানে। গুগল জানায়, এ ডাটা সেফটি ইনফোতে কোনো গরমিল দেখলে তারা সেটার ব্যবস্থা নেবে।
বিনিয়োগবার্তা/এসএল//