Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাজ্যে একটি প্রধান ইস্পাত কারখানা চালু রাখতে ব্রিটিশ সরকারের কাছে ১৫০ কোটি পাউন্ড সহায়তা চেয়েছে টাটা স্টিল। ওয়েলসের ট্যালবুট বন্দরের কাছে অবস্থিত কারখানাটি সচল রাখতে এ সহায়তা চাচ্ছে ভারতীয় ইস্পাত জায়ান্ট।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, কার্বনবিরোধী উৎপাদনে সহায়তার জন্য ব্রিটিশ সরকার সহায়তা না দিলে ওয়েলসের পোর্ট ট্যালবুটের প্রধান কারখানাটি বন্ধ করে দিতে হবে।

দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাত্কারে টাটা গ্রুপের প্রধান নটরাজন চন্দ্রসেখরণ বলেন, পরিবেশবান্ধব ইস্পাত কারখানায় রূপান্তর আমাদের লক্ষ্য। তবে এটি একমাত্র সম্ভব হবে যদি ব্রিটিশ সরকার আর্থিকভাবে আমাদের সহায়তা করে। লন্ডনের কাছ থেকে দেড় বিলিয়ন পাউন্ড বা ১৮০ কোটি ডলার পাওয়ার ব্যাপারে দুই বছর ধরে আলোচনা চলছে। আগামী এক বছরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হওয়ার ব্যাপারে তিনি আভাস দিয়েছেন।

টাটার চেয়ারপারসন আরো যুক্ত করেন, ব্রিটিশ সরকারের সহায়তা ব্যতীত আমাদের ওই প্লান্টটি বন্ধ না করে উপায় থাকবে না। পোর্ট ট্যালবুটসহ ব্রিটেনের সর্ববৃহৎ স্টিল নির্মাতা সাইটটিতে যুক্তরাজ্যে টাটার মোট জনশক্তির অর্ধেক কর্মরত।

তবে টাটার শীর্ষকর্তার এমন বক্তব্যে কমিউনিটি ট্রেড ইউনিয়ন নাখোশ। তারা বলছে, ইউনিয়নগুলো আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে যাতে কীভাবে কম কার্বনের বিকল্পগুলো সন্ধান করা যায়।

কিন্তু টাটার এ মন্তব্য ইউনিয়নগুলোর সঙ্গে একটি উন্মুক্ত ও স্বচ্ছ আলাপ-আলোচনার প্রতি কোম্পানিটির অঙ্গীকারের ব্যাপারে উপহাস। 

বিনিয়োগবার্তা/এসএল//